সিলেট নিউজ বিডি ডেস্ক: আমি বাক রুদ্ধ!
মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার অনুদান দেয়া দুই লক্ষ টাকার চেক দেড়মাস পরে নিয়ে নাহিদ সাহেবের প্রদর্শনী নাটকের মহড়া শেষে সামাজিক মিডিয়ার ভাইরাল হয়ে নিন্দার ঝড় উঠলে তিনি ঢাকায় গিয়ে আলীমের নিকট চেক প্রদান করার ছবি তোলে আবার চেকটা বিয়ানী বাজার ব্যাঙ্কে জমা দেবেন বলে ফেরৎ নিয়ে আসার ১৬ ঘন্টা পরে এ পৃথিবী থেকে নোংরা রাজনীতির খেলা থেকে বিদায় নিলো আলীম।
ছবিটির প্রতি ভালো করে লক্ষ করে দেখুন বিয়ানী বাজার আওয়ামীলীগ কৰ্মী আলীম উদ্দীন কি অবস্থায় মৃত্যুর পূর্বক্ষণে আবার নাহিদ সাহেব তার সিকিরিটি দিয়ে ছবি তোলে পরে তাঁর বিয়ানী বাজারের ব্যবসায়ীকে দিয়ে ফেইসবুকে প্রচার করলেন তবে দুঃখজনক হলেও সত্য, চেকটি আলিমের একাউন্টে আর জমা করা গেলো না। কারণ চেকটি ঢাকা থেকে বিয়ানী বাজার এসে মহরত হলো, তার পরে মন্ত্রী মহোদয় অসুস্থ আলিমের সাথে ঢাকার হাসপাতালে দেখা করে চেক হাতে দিয়ে ফটো সেশন শেষে বিয়ানী বাজার ডাচ বাংলা ব্যাংকে জমা দেওয়ার কথা বলে চেকটি নাহিদ সাহেব ফেরত নিয়ে আসেন।
এখন কি মৃত আলিমের একাউন্টে চেক জমা দেওয়া যাবে? আর কি হবেই এই চেক দিয়ে? কিসের জন্য এই চেক?
নির্মমতা, নিচুতা ও হীনমন্যতার বিশ্ব প্রতিযোগিতা হলে নাহিদ সাহেব বিশ্বসেরা হবেন নিঃসন্দেহে বিশ্ব চ্যাম্পিয়ান হবেন।
এতে যদি কারো দ্বি’মত থাকে তবে আহবান জানাবো লাইভ টক শো-তে নাহিদ সাহেব নিয়ে আসুন আমি প্রমাণ করতে না পারলে ক্ষমা চাইবো জাতির কাছে।
কবির কথা মনে পড়ে গেল “বন্যেরা বনে সুন্দর, “শিশুরা মাতৃ কোলে” কবির ভাষায় বলি, ভিক্ষুকরা ভিক্ষায় সুন্দর রাজনীতিকরা রাজনীতিতে।
আমি পাথরের মাঝে ও প্রাণ দেখেছি’এরশাদের স্বৈর শাসন দেখেছি, মিলিটারী শাসন দেখেছি, বিএনপি জামায়াতের ত্রাসের রাজত্বও দেখেছি, আর দেখছি বিয়ানী বাজার গোলাপগঞ্জে কমিউনিস্ট শাসন।
কমিউনিস্ট শাসন যে এতো নিচ নোংরা এবং অমানবিক হয় এত দুঃশাসন হয় বর্ননা করা দুঃসাধ্য তবে মহান আল্লাহর দরবারে পবিত্ৰ রমজান মাসে দোয়া করি আল্লাহ পাক যেনো আমার প্রিয় জন্মভূমির মানুষকে তাড়াতাড়ি কমিউনিস্ট শাসন থেকে মুক্ত করেন। —আমীন

লেখকঃ
সাংবাদিক,কলামিস্ট
আব্দুর রহিম শামীম
সম্পাদক মন্ডলীর সভাপতি
সিলেট নিউজ বিডি ডট কম
Sylhetnewsbd Online News Paper