বদর দিবস উপলক্ষে র‌্যালি ও ইফতার মাহফিল করেছে তালামীয

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামে ১৭ রমজান বদর দিবস উদযাপন উপলক্ষে
বিশাল র‌্যালি ও ইফতার মাহফিল করেছে, বাংলাদেশ আন্জুমানে তালামীয ইসলামীযা চান্দগ্রাম আঞ্চলিক শাখা।

৩ জুন (রবিবার) দুপুর ২ ঘটিকায় চান্দগ্রাম জামে মসজিদ থেকে র‌্যালি বের করাহয়, র‌্যালি টি গ্রামের প্রধান রাস্তা ও বাজার প্রদক্ষিণ করে মাদ্রাসায় এসে শেষ হয়।
পরে মাদ্রাসা হলরুমে ইফতার ও দোয়া মাহফিলে আঞ্চলিক শাখার সভাপতি মোঃ সাদেকুর রহমান সাজুর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি মোঃ মুসলিম উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা আল- ইসলাহ র’ পাঠাগার সম্পাদক মাওঃ কুতবুল আলম,উপজেলা আল-ইসলাহ র’ শিক্ষা সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক মোঃ জয়নুল ইসলাম,উপজেলা আল-ইসলাহ র’ সহ প্রশিক্ষণ সম্পাদক শামিম আহমদ,উপজেলা তালামীয র’ সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা তালামীয র’ সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান,উপজেলা তালামীয র’ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, বড়লেখা উপজেলা তালামীয র’ সাবেক সভাপতি মোঃ মাসুম আহমেদ,সাবেক প্রচার সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্ততা র’ বলেন আজ ১৭ রমজান, পবিত্র ঐতিহাসিক বদর দিবস। এ দিনে সংঘটিত বদর প্রান্তরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম সামরিক জেহাদ। দ্বিতীয় হিজরির ১৭ রজমান বদর প্রান্তরে এ ঐতিহাসিক জেহাদ সংঘটিত হয়ে মুসলমানদের বিজয় রচিত হয়েছিল।
বদরযুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জেহেলের ১০০০ সুসজ্জিত বাহিনীর বিপরীতে রাসূলুল্লাহ (সা.)-এর ৩১৩ জন সাহাবায়েকেরাম সাধারণ অস্ত্র নিয়ে আল্লাহ তায়ালার গায়েবী সাহায্যে আবু জেহেলের বিশাল বাহিনীকে পর্যুদস্ত করেছিলেন অত্যন্ত কঠিনভাবে। আমরা তাই বদরি চেতনায় উজ্বিবিত হয়ে আমরা এগিয়ে যেতে হবে, অন্যায় অবিচারের বিরুদে তালামীযের কর্মিরা সবসময় সোচ্চার তাকবে।আমরা লক্ষ করছি ফেইজবুকে আমাদের মুরর্শিদ ফুলতলী ছাহেব কিবলা কে নিয়ে মুসলিম নামধারী র’ অশালীন ভাষায় গালিগালাজ করছে,আমরা তাদের কে বলছি তোমরা সাবধান হয়েজাও, তোমরা হয়ত না বুজে এসব করছ,তোমাদের কে ভুলবুজানো হচ্ছে, আমাদের ছাহেব বাড়িতে বা ছাহেব জাদারা শরিয়ত পরিপন্থী কোন কাজ কে সমর্থন করেন না।তোমাদের প্রতি আমাদের আহবান থাকবে তোমরা ভালো করে যেনে শুনে কথা বলবে।
বক্ততা র’ আরও বলেন, রোজা মানুষের জন্য ঢালস্বরুপ যতক্ষণ পর্যন্ত তা ফেড়ে না ফেলা হয় (অর্থাৎ রোজা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে) যতক্ষণ পর্যন্ত তা নিয়ম অনুযায়ী পালন করা হয়, অনেক রোজাদার ব্যক্তি এমন রয়েছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতিত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জাগরণকারী এমন রয়েছে যাদের রাত জাগার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না।নেক আমল যদি এখলাস ও আন্তরিকতার সঙ্গে না হয়ে লোক দেখানোর উদ্দেশে হয় তাহলে এর বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যায়না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ভাঙে সে রমজানের বাইরে সারাজীবন রোজা রাখলেও এর বদলা হবে না।মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।