মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: ২০১৮-১৯ অর্থ বছরের সফল বাজেট প্রনয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যানন্দিনী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়। শনিবার ০৯ জুন দুপুরে আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে রিকাবীবাজার ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যুৎ ভুষণ দেব, সাবেক বিভাগীয় উপ সম্পাদক সুদীন তালুকদার, সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম। মহানগর ও মদন মোহন ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন দাস, কামরুল ইসলাম সুমন, হাবিবুর রহমান হাবিব, রাজেশ সরকার, হিমেল দাস রিকি, কিশোর কান্তি দে, সাদিকুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম.এস ইলিয়াস শাহীন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, বিধান কৃষ্ণ রায়, তারেক আহমদ, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল মোমিন লাহিন, শাহ মোস্তাফিজুর রহমান কামরুল, রুহেল আহমদ, জালালাবাদ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় পাল রূপম, আবছার আলম, তোরন মিয়া, মনির আজাদ মুন্না, তানভীর আহমদ, মাহমুদুল হাসান মনির, রাসেল মিয়া, মহিউদ্দিন ভুঁইয়া, আকাশ দেবনাথ, সৈয়দ তায়েফ, আবু সালমান, মতি আহমদ নাইস, গোবিন্দ নাইডু প্রমুখ।