বৃহত্তর লঘাটি যুব সংঘের ঈদ সামগ্রী বিতরন ও ইফতার মাহফিল সম্পন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার ২নংদাসের বাজার ইউনিয়নের সামাজিক সংগটন বৃহত্তর লঘাটি যুব সংঘের ব্যবস্হাপনায় সংঘের সদস্য সৌদি প্রবাসী মোঃ মুহিবুর রহমান(কলিম) ও ফ্রান্স প্রবাসী মোঃ জামাল উদ্দিনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরন ও ইফতার মাহফিল সম্পন হয়েছে।

সোমবার(১১ জুন) দাসের বাজারস্হ সবজি সেডে সংঘের সভাপতি সাহাজান সিরাজ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মস্তফা উদ্দিনের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরনে প্রধান অতিথি ছিলেন ২নং দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার কল্যাণে এগিয়ে আসা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বৃহত্তর লঘাটি যুব সংঘের প্রতিস্ঠা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা এবং বাস্তবায়ন করে আসছে। একটি সামাজিক সংগঠন হিসেবে যা সত্যি অত্যন্ত প্রশংসার দাবিদার।

অন্যদের মধ্য উপস্হিত ছিলেন, ইউপি সদ্যস মোঃ মনির উদ্দিন,সংঘের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান,সাবেক ইউপি সদ্যস মোঃ আকমল আলী, উপদেষ্টা মোঃ মুমিন আলী, ব্যবসায়ী নুর উদ্দিন কুটি (মাষ্টার) সংঘের সহ- সভাপতি ফখরুল ইসলাম লাল,সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সম্পাদক নিজাম উদ্দিন,ফ্রান্স প্রবাসী মোঃ জামাল উদ্দিন,কোষাধ্যক্ষ কাওছার আহমেদ, র্নিবাহি সদ্যস মাতাব উদ্দিন,আব্দুল মুকিত, মাষ্টার সুহেব আহমদ চৌধুরি, মালোয়েশিয়া প্রবাসী মাহমুদুর রহমান, সদ্যস শিমুল,জাহাঙ্গীর, শিলু, মিজান আহমদ প্রমুখ।

পরিশেষে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওঃ সাইফুল ইসলাম।