বড়লেখায় গ্লোরিয়াস কিন্ডারগার্টেন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টিত

মস্তফা উদ্দিন,সিলেটে নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগরে রাতিরপুল বাজার সংলগ্ন গ্লোরিয়াস কিন্ডারগার্টেন নামে একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়েছে।

১৯ জুন(মঙ্গলবার) বিকেল ৩ ঘটিকার সময় সাবেক ইউপি সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলতাব হোসেন জুনেদের সঞ্চালনায় অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাই মামুন।

কবির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ছায়েক আহমদে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল আলম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহ সভাপতি সুমন আহমদ,উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন শুভ, সরকারী কলেজ সভাপতি ইমরান আহমদ,সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ’র সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম বাবু,প্রবাসী হোসেল আহমদ,ব্যবসায়ী জয়নুল ইসলাম, শিক্ষক বদরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেনের উদ্যোক্তা ও বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ,সিলেটের সিনিয়র সহসভাপতি এম.তারেক হাসনাত,সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, যুবনেতা ও ব্যবসায়ী নয়মুল হোসেন,তফজ্জুল হোসেন বলাই,কামাল হোসেন,বাহার উদ্দিন,কবির আহমদ,আবুল কালাম,লুৎফুর রহমান প্রমুখ।