সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ডা. মোয়াজ্জেম

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনিসক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

তিনি বৃহস্পতিবার (২১ জুন) সিলেট জেলা নির্বাচন অফিসার মো. আলীমুজ্জামানের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ মুজাহেদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখরুদ্দিন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী মাহমুদুল হাসান, যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সহ সভাপতি মো. আব্দুল জলিল, সেক্রেটারী হেলাল উদ্দিন ভূইয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব প্রমুখ।