সিলেট নিউজ বিডি ডেস্ক: তিন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। মনোনীতরা হলেন—রাজশাহীতে বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং বরিশালে মহানগর বিএনপির সভাপতি মুজিবর রহমান সরোয়ার।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মনোনয়ন বোর্ড।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নেন।
Sylhetnewsbd Online News Paper