মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার পৌরসভা, কুলাউড়া, কমলগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানি মনু নদীতে কমলে হাকালুকি হাওরে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে ঢলের পানি।
বড়লেখা উপজেলায় সুজানগর, তালিমপুর, দাসের বাজার,বর্নী ইউনিয়নে নিম্নাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়েগেছে,বাড়িঘরে বন্যার পানি ছুই ছুই করছে। ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে। স্কুল,কলেজ,মাদ্রাসা,বাজার সহ মানুষজন পানিবন্দী হওয়ার আশংকা রয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় বড়লেখা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ২১জুন (বৃহস্পতিবার) সকালে এক জরুরী সভা করেছে।
উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বড়লেখার দাসের বাজার, সুজানগর, বর্নি ও তালিমপুর ইউনিয়নের স্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র গুলো জরুরী ভিত্তিতে প্রস্তুুতি রাখা,বন্যার্তদের দ্রুত ত্রাণ সামগ্রি বিতরণের জন্য ইঞ্জিন নৌকা ও স্পীডবোড প্রস্তুত রাখার, মেডিকেল টিম ও ত্রাণ বিতরণের টিম গঠনসহ বন্যার যেকোন পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত ও তৎপর থাকা ও জরুরী বিত্তীতে দিনমজুর অসহায় দুস্ত জনের মধ্যে ত্রাণ বিতরণ আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন,, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন, বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ খান, থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper