সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রোববার (২৪ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
এবিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি জানান, বৈঠককালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা করেন।
অপরদিকে জেনারেল শফিউল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper