তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের নবম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই উপজেলার হোসেন আলী( ৩৫)নামের চার সন্তানের জনক গ্রেফতার।
গ্রেফতারকৃত ব্যাক্তি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ ব্যাপারে ঐ স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। শুক্রবার মধ্যরাতে থানা পুলিশ নিজ বাড়ি থেকেই হোসেন আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের তথ্যমতে জানা যায়, উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণি পড়ুয়া হতদরিদ্র পরিবারের স্কুলছাত্রীকে একই গ্রামের ৪ সন্তানের জনক হোসেন আলী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরেই আপক্তিকর প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করে আসছিল। এবং আসা-যাওয়ার পথেও প্রায় দিনই হোসেন শারীরিকভাবে শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে আসছিল।
ঐ হতদরিদ্র পরিবারের স্কুল ছাত্রী হোসেনের ভয়ে বাধ্য হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করেও রেহাই পায়নি, নিজ বাড়ির গোসলখানায় গোসল করতে গেলে এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে গেলেও টানা কয়েক দিন ধরেই হোসেন নানাভাবে ফের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিল।
উক্ত বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য মাতাব্বরগনের স্বরনাপন্ন হয়ে একাধিকবার নালিশ করা হলেও থামেনি হোসেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রীর বাবা শুক্রবার থানায় লিখিত অভিযোগ করলে মধ্যরাতে পুলিশ হোসেনকে গ্রেফতার করে।
তাহিরপুর থানা পুলিশের তথ্য মতে জানা যায়, ভিকটিমের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া য়ায়। শনিবার থানায় হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
Sylhetnewsbd Online News Paper