মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ অনুষ্টিত। এতে সি-আইজি, নন-সিআইজির শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
রবিবার(২৪ জুন) দাসের বাজার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ কমর উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আবুতালেব মিয়ার সন্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. কুতুব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুল আলম, সোনালী খবর ও সিলেট নিউজ বিডি ডট কমের বড়লেখা প্রতিনিধি মস্তফা উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার দেবদাস মন্ডল, ইউপি সদ্যস কৌশিক বিশ্বাস,ইউপি সদস্য ইকলাল আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লঘাটি সি-আইজির সভাপতি আব্দুল মুকিত, মাইজমজুরী সি-আইজির সভাপতি দিলিপি বিশ্বাস,কৃষক রিয়াজুল ইসলাম,মন্জু রানী মালাকার,মনোষা কর প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper