সিলেট নিউজ বিডি ডেস্ক: গভীর রাতে টয়লেটে গিয়ে প্যানের গোড়ায় এক তরুণীর পা আটকে যায়। অনেক চেষ্টা করে তিনি পা ছাড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত পা ছাড়াতে ডাকতে হয় দমকল বাহিনীকে। গত মঙ্গলবার চীনের গুয়াংসি শহর গভীর রাতে এই ঘটনা ঘটে।
স্কোয়াট টয়লেটে ওই তরুণীর ডান পায়ের গোড়ালি আটকে যায়। তাঁর পরিবার প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আটকে পড়া পা ছাড়াতে ব্যর্থ হয়। পরে তারা স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা টয়লেটের সঙ্গে লাগা চীনামাটির টাইলস ভেঙে ওই তরুণীকে উদ্ধার করেন।

ওই তরুণী নেশাগ্রস্ত ছিলেন। তবে কীভাবে তাঁর পা সেখানে আটকে গেল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই এলাহি কাণ্ডের ছবি এবং ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণীকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা টাইলস ভাঙছেন। ওই তরুণীকে উদ্ধার করার সময় উদ্ধারকর্মীরা সব ধরনের যন্ত্র ব্যবহার করেন। এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত ছিল।
ওই তরুণীকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তিনি ডান পায়ে আঘাত পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়। তথ্য সূত্র: এনডিটিভি
Sylhetnewsbd Online News Paper