সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকবাসীর প্রাণের সংগঠন সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। পরিষদের প্রধান উপদেষ্টাদের হস্তক্ষেপে শুক্রবার ২৯ জুন নগরীর লা্ংথুরাই চাইনিজ রেষ্টুরেন্টে পূর্ব বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে ছাতক সমিতির সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা নাছিম হোসাইন পরিষদের সকল কমিটি বাতিল ঘোষনা করে অধ্যাপক খছরুজ্জামানকে আহবায়ক এবং মোজাহিদ আলী,এস এম সেফুল, আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম আহবায়ক করে নতুন কমিটি গঠন করা হয়।
সিদ্বান্ত অনুযায়ী সংঘটনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ মাসের মধ্যে নতুন আহবায়ক কমিটিকে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন করে একটি অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের কাছে এর দায়িত্ব হস্তান্তর করার আহবান করেন উপদেষ্টা মন্ডলীরা।
এ সময় উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা এডভোকেট রাজ উদ্দিন, নুরুল হক, আব্দুল হান্নান, মিজানুর রহমান মিজান, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের স্থায়ী পরিষদ সদস্য আলী আমজাদ, এম রশিদ আহমদ, গাজী মিল্টন, আনোয়ার হোসেন,রাহেল আহমদ,ফয়ছল আহমদ বাবুল,বদরুল আলম লিটন, শাকিল আহমদ, আশরাফর রহমান জুয়েল, আবু শামীম, মাওলানা সৈয়দুর রহমান, সামছু উদ্দিন, আজাদ মিয়া, নূরুল ইসলাম পাকি,আবু শাফলাত, এডভোকেট জুবায়ের আহমদ, জাহির আলী, নজরুল ইসলাম ১, শরিফ আহমদ, নজরুল ইসলাম ২ প্রমূখ।

পরিশেষে,দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য বদরুল আলম লিটন যুক্তরাষ্ট্রে যাত্রা উপলক্ষ্যে ছাতক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
Sylhetnewsbd Online News Paper