সিলেট নিউজ বিডি ডেস্ক: সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বদরুল আলম লিটনের স্থায়ী ভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার(২ জুলাই) সন্ধ্যার পর সিলেট নগরীর লাংথুরাই চাইনিজ রেষ্টুরেন্টে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরিষদের আহবায়ক অধ্যাপক খছরুজ্জামানের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য এস.এম সেফুল ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন বক্তব্যে বলেন, আমি দক্ষিণ ছাতকের সন্তান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। সিলেটে বসবাসরত ছাতকবাসীর প্রাণের সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ ঐক্যবদ্ধ থেকে উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করুক, তাদের মধ্যে ভাল চিন্তা চেতনা জাগ্রত হোক,ভাল কাজে আমাদের সহযোগিতা সব সময় থাকবে। তাই আমার আহবান অতীতের ভেদাভেদ ভুলে উপদেষ্টাদের মনোনিত আহবায়কের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হোক।
পরিশেষে তিনি সংবর্ধিত ব্যাক্তি বদরুল আলম লিটন-সহ ছাতকবাসীর প্রাণের সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উত্তরউত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের জাতীয় নির্বাহী সদস্য মোহাম্মদ ছানাউর, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সিলেটস্থ ছাতক সমিতির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়া, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, জাসদ নেতা আলী উদ্দিন মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজল হোসেন, উপদেষ্টা আজমান আলী, এনামুল হক কাচ্ছা মিয়া, দবিরুল ইসলাম, পীর আব্দুল হান্নান, ফয়জুল বারী, ডাঃ সৈয়দুর রহমান, আব্দুস সোবহান, সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, এডভোকেট আলা উদ্দিন, প্রকৌশলী নুরুল আমিন, মাষ্টার রঞ্জিত কুমার দে, সাবেক সভাপতি হাজী আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস.এম আমজদ, রশিদ আহমদ, রাহেল আহমদ, উকিল আলী, খলিলুর রহমান, আরব আলী পীর, গাজী মিল্টন, আজিজুর রহমান, আবু শামীম, আশরাফুর রহমান জুয়েল, শাহ মওদুদ আহমদ, মেহেদী হাসান ফয়েজ, সাকিল আহমদ, আজাদ, আনোয়ার, ছানার মিয়া সাকিব, মাসুদ আহমদ ফারুক, সাংবাদিক এমদাদুল হক সোহাগ,সিলেট সিটির ১নং কাউন্সিলর প্রার্থী সালমান আহমদ, তোফায়েল আহমদ তুহেল, কামাল হোসেন, শহীদুর রহমান, আক্তার হোসেন, সেজান আলী পরাগ, নজরুল ইসলাম নাইম, জাহির আলী, আবু শাপলাত, কামাল হোসেন তালুকদার প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সদস্য ফয়সল আহমদ বাবুল।

Sylhetnewsbd Online News Paper