৩০ জুলাই সিসিক নির্বাচনে লড়াই হবে ১৯৬ জন প্রার্থীর

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েও নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ৬জন প্রার্থী। ফলে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৬ জন প্রার্থীর লড়াই হবে আগামী ৩০ জুলাই এর নির্বাচনে।
নির্বাচনে এই সিটি করপেরেশনে সাধারণ ওয়ার্ডের ৬ কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে সিলেট সিটি নির্বাচনে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে সর্বশেষ ৭জন প্রতিদ্ধন্ধি বহাল রয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ১শ’২৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২জন প্রতিদ্ধন্ধি রয়েছেন শেষমেষ।

সোমবার ০৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বহাল রেখেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী কাউন্মিলর প্রার্থীরা হলেন সাধারণ কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ১৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০নং ওয়ার্ডের মিটু তালুকদার,২১ নং ওয়ার্ডের এনামুল হক,২৫ নং ওয়ার্ডের আফজাল উদ্দিন এবং ২৬ নং ওয়ার্ডের খসরু আহমদ। সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে বিএনপির স্থায়ি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চেীধুরী স্থানীয় একটি অভিযাত হোটেলে প্রেস ব্রিফিং করতে চাইলে আচরন বিধি ভঙ্গের কথা বলে পুলিশ সেখানে করতে দেয়নি। পরে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চেীধুুরীর বাসভবনে এক প্রেস ব্রিফিং করেন তিনি। এ সময় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের আভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ভুমিকা পালনের অনুরোধ জানান। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবানে তিনি বলেন,বিএনপির বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। তাছাড়া ২০ দলের সিদ্ধান্ত অনুযায়ী তিন সিটিতে জামাতের প্রার্থী দেয়ার কথা ছিলোনা। তারপরও তারা এখানে প্রার্থী দিলো বিষয়টি নিয়েও জোটের কেন্দ্রে আলোচনা হবে।
এদিকে কাল ১০ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে।