সিসিক নির্বাচনে মখলিছুর রহমান কামরানের গণসংযোগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মো. মখলিছুর রহমান কামরান ঠেলাগাড়ি মার্কায় গনসংযোগ করছেন। তিনি বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর ১২টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও ঠেলাগাড়ি মার্কায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন মাসুক মিয়া আসিক, আব্দুস সহিদ সাবুল, নুরুল আলম, আব্দুল খালিক, মো. রফিক আলী, পুতুল মিয়া, মামুন মিয়া, জয়নাল মিয়া, সোহেল আহমদ, আতিকুর রহমান আতিক, রাজিব প্রমুখ।
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়নের স্বার্থে ঠেলাগাড়ি মার্কায় ভোট চান। এলাকাবাসীর দোয়া সমর্থন ও ভালবাসা প্রত্যাশা করেন তিনি।