সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলার ১২ উপজেলার ২ হাজার ৫৬৩টি টিকাদান কেন্দ্রে আজ শনিবার ১৩ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উপলক্ষে এসব কেন্দ্রে জেলার ৪ লাখ ৪৮ হাজার ১১৫ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে।
এদের মধ্যে এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৪৭ হাজার ৬৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৪ লাখ ৪২২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারা দেশের ন্যায় সিলেটের ১২টি উপজেলায় এই কার্যক্রম চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়। বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “জেলার ১২ উপজেলায় অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ২৪১৬টি, স্থায়ী টিকাকেন্দ্র ১২টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৯৯টি, ও ভ্রাম্যমাণ ঠিকাকেন্দ্র রয়েছে ৩৬টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ৩ জন করে ৫ হাজার ১২৬ জন সেচ্ছাসেবী কাজ করবেন।
Sylhetnewsbd Online News Paper