সিলেট নিউজ বিডি ডেস্ক: অগ্নিবীণা সমাজ কল্যাণ সংস্থা সিলেট এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এর সমর্থনে ১২ ও ১৩ নং ওয়ার্ডে জনসংযোগ করা হয়। এ সময় আগামি ৩০শে জুলাই নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারদের কাছে ভোট চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমদ কামরানের সুযোগ্য পুত্র, সিলেট জেলা আওয়ামীলীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ও অগ্নিবীণা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রেজাউল হক রাসেল, সিলেট জেলা যুবলীগ নেতা ও অগ্নিবীণা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা খালেদ আহমদ উসমানী, সিলেট মহানগর কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সিলেট মহানগর তাঁতিলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান সুমন, শিক্ষক মোঃ হারুনুর রশীদ,অগ্নিবীণা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসেন বাবর, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোঃ আবুল কাশিম, অগ্নিবীণা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি মোঃ কাওছার হোসেন, প্রচার সম্পাদক রানা আহমদ , প্রিন্স মনির খান, শাকিল আহমদ (সাজা), সিরাজুল ইসলাম রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম.আলিম উদ্দিন, নাজিম আহমদ, সুহেল আহমদ, পি কে পারভেজ, মোঃ শাহিন, শাকিল আহমদ, হাসান আহমদ, লায়েক আহমদ, ফাহিম খাঁন, সাকিব আহমদ, ইমন খাঁন প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper