সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের এক সাধারণ সভা শনিবার(১৪ জুলাই) রাতে সিলেট নগরীর একটি রেস্ট হাউজে অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টামন্ডলীর মনোনীত আহবায়ক অধ্যাপক খছরুজ্জামানের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য এস এম সেফুল ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উপদেষ্টা আব্দুল হান্নান, মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন ময়না, আলী আমজদ, ফয়সল আহমদ বাবুল, রাহেল আহমদ, গাজী মিল্টন, আবু শামীম, মাসুদ আহমেদ ফারুক, শাহ মওদুদ আহমদ, মেহেদী হাসান ফয়েজ, তোফায়েল আহমদ তুহেল, বাবুল মিয়া, আবু শাপলাত, পারভেজ আহমদ, তানভির আহমদ প্রমুখ।

সভায় নির্বাচনের লক্ষে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন সহ সংগঠনের আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।