সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী আফরোজ আলী চান মিয়া(৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ১৫ জুলাই সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। আফরোজ আলী চান মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আফরোজ আলী চান মিয়া তার ভুইগাঁওস্থ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল দিয়ে সিলেটেস্থ বাসায় যাওয়ার পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছলে সামন দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আফরোজ আলী চান মিয়া সহ ২জন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আফরোজ আলী চান মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
Sylhetnewsbd Online News Paper