সিলেট নিউজ বিডি ডেস্ক: সকলের বাসযোগ্য সমৃদ্ধ মডেল নগরী গড়তে মই মার্কায় ভোট চান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর।
মঙ্গলবার (১৭ জুলাই) দিনব্যাপী নগরীর সোবানীঘাট, মেন্দিবাগ, উপশহর, যতরপুর, কাষ্টঘর, চালিবন্দর এলাকায় গণসংযোগ হয়।
গনসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফর এর সাথে ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিপিবি জেলা সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সদস্য সচিব ও বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, গাইবান্ধা বাসদ সমন্বয়ক গোলাম রাব্বানী, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট জেলার সাধারন সম্পাদক শাহজান আহমদ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, তিতুমীর কলেজের ছাত্র ফ্রন্ট সাধারন সম্পাদক আনারুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, মাহবুব হাওলাদার, ছাত্র ফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিৎ দে,ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, তন্ময় পাল, পার্থ সারথী তালুকদার, ইমন সেন, অনির্বাণ রায়, বিশাল দে,প্রদুত্য দাশ, বাপন চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, সন্জয় শর্মা, এনামুল হক সামী, সাজ্জাদ হোসাইন, হাবিব হোসাইন, আলী হায়দার সাকিব, নিপা মুদি প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper