মোস্তফা উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ প্রশাসনের হস্তক্ষেপে বিয়ানীবাজার উপজেলার দুবাগ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মান্তি বিশ্বাস (১৫) এর সাথে বড়লেখা উপজেলা দাসের বাজার ইউনিয়নের পানিশাইল গ্রামের আশু বিশ্বাসের ছেলে রিংকু বিশ্বাস(১৭)এর বুধবার(১৮ জুলাই) সন্ধ্যা পর বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।
সময়চিত্র ও সিলেট নিউজ বিডি ডট কম পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিনের কাছ থেকে বাল্য বিবাহ অনুষ্ঠানের তথ্য পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারকে সময়চিত্র সম্পাদক এম.ফয়জুল হক শিমুল বিষয়টি অবহিত করেন।
তৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা ভূমি অফিসার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মেহেদী হাসান সহ একদল পুলিশের উপস্থিতি ও হস্তক্ষেপে বাল্য বিবাহটি পন্ড হয়।
কনে মান্তি বিশ্বাসের অভিভাককের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে বিবাহ দিবেন না মর্মে মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
Sylhetnewsbd Online News Paper