সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরশন নির্বাচিনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান‘র নৌকা প্রতীকে বিজয় সু নিশ্চিত করার লক্ষে বঙ্গবন্ধু একাডেমীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকনের উদ্যোগে বুধবার রাতে নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম‘র সভাপতিত্বে ও নজরুল ইসলাম স্বপন‘র পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বি এম এর সভাপতি মোস্তাফা জালাল মহিউদ্দিন বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুর প্রতীক শেখ হাসিনার প্রতীক সাধারণ মানুষের প্রতীক তাই শেখ হাসিনা কামরানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন সেই প্রতীকে আগামী ৩০ জুলাই বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে। সেই জন্য সর্বস্তরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রতীকের জন্য কাজ করতে হবে।
খুলনা- গাজীপুর যে ভাবে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে ঠিক সেভাবেই সিলেটেও বিজয় সু নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, বি এম এর সাধারণ সম্পাদক এহেতাশামুল হক দুলাল, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুসামাদ ডন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগের মানব বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার, সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র দাশ, আওয়ামীলীগ নেতা সুদীপ দে, সায়েদ আলী মাহবুব, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, লিটন পাল, প্রকৃতি।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আলম খান মুক্তি, আনিসুর রহমান (তিতাস), তুফায়েল খান, দুলদুল তালুকদার, অমর চক্রবর্তী, রতিন্দ্র দাশ (ভক্ত), আশিষ দে, বিদ্যা চন্দ্র, যীশু আচায্য, সেলিম আহমদ, রেদওয়ান মাহমুদ, সাগর সরকার, ইমন দত্ত, সুবির তালুকদার, সুয়েল দাশ, কাজী ইবনাত, নাজাত খান, রণি প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper