মস্তফা উদ্দিন,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির প্রস্তুুতিকালে একাধিক মামলার দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়েগেছে ৮-১০ জন।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছেন, কমলগঞ্জ উপজেলার কালিপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে সুলেমান মিয়া (৩৫) ও বড়লেখা উপজেলার গজভাগ এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আসকর আলী (৪৬)। পুলিশ তাদের কাছ থেকে ১টি ছোরা, দুটি দা, ১টি সিঁধকাটি ও ১টি লোহার পাইপ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার(১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগানের ম্যানেজারের বাংলোতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর সহ পুলিশ সদ্যসরা ওই এলাকায় অবস্থান নেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে।আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও ৮-১০ জন ডাকাত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আটককৃতদের গণধোলাই দেয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বড়লেখা থানার ওসি (তদন্ত)দেবদুলাল ধর শুক্রবার (২০ জুলাই) দুপুরে বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড গুলি ছোড়ে। এসময় ৮-১০ জন ডাকাত অস্ত্রসহ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহায়তায় দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়া ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper