নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: শাবিপ্রবি ভিসি

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর আম্বরখানায় অবস্থিত হোটেল ব্রিটানিয়ার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার(২১ জুলাই)সন্ধায় আওয়ামীলীগের উপকমিটির সদস্য ও শাবি ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অাবদুর রশিদ খান রাশেদ ও সাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শাবিপ্রবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন অাহমেদ বলেন, দেশের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট চেয়ে বলেছেন, নৌকা জনগণের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে অাব্দুল মোমেন, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ড.অাহমেদ অাল কবির,শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য প্রফেসর মস্তাবুর রহমান,মহানগর অা.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, কাউন্সিলর অাজাদুর রহমান অাজাদ, জগলু চৌধুরী,রুহুল অানাম চৌধুরী, সমশের রাসেল, অাবু সাদাত মো সায়েম, সৈয়দ অাল মামুন টিপু, সম্পদ সরকার, খালেদ অালামিন চৌধুরী, নিশি মোহন নাথ, জবেদ সুফিয়ান, জামাল উদ্দিন, অাব্দুল হাই অপু, সৌমিত্র সিংহ দাশ, মলয় সরকার, সাইদুর রহমান মিঠু, শাহাদাত হোসেন শিশির, বিজিত লাল দাস, রাজ্জাকুজ্জানান চৌধুরী, আব্দুল্লাহ আল মাছুম।

আরও উপস্থিত ছিলেন, মাসুদ করিম,জুনাইদ আহমদ, জুলহাস আহমদ, সাখাওয়াত হোসেন, হাদী, মাসুদ রানা, সীমান্ত প্রমুখ।