সিলেট নিউজ বিডি ডেস্ক: নগরীর কাজী ইলিয়াস এলাকায় বেসরকারি রয়েল হাসপাতালের জেনারেটর বিস্ফোরণ ঘটেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।
সোমবার ২৩ জুলাই বিকেলে এ ঘটনায় পুরো হাসপাতাল ভবন ধোঁয়ায় ছেয়ে যায়। এসময় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে ধোঁয়ায় অসুস্থ্য হয়ে পড়ে।
পরে রেসকিউর মাধ্যমে রোগী ও স্বজনদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মেশিনের মাধ্যমে ভবন থেকে ধোঁয়া বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Sylhetnewsbd Online News Paper