দূর্নীতির মূলোৎপাটন করতে হাতপাখার বিজয়ের বিকল্প নেই: হেমায়েত উদ্দিন

সিলেট নিউজ বিডি ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের হাতপাখার সমর্থনে সিলেট নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার ২৫ জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দিন বলেন যারা দূর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত তারা কিভাবে নগরীকে দূর্নীতিমুক্ত করবে? যারা মাদক ব্যবসায়
জড়িত এবং সন্ত্রাস লালন করে তাদের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গঠন সম্ভব নয়। প্রফেসর ডা.মোয়াজ্জেম হোসেন খান বিগত ৪০ বছর যাবৎ সিলেটের
মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি মেয়র প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত মানুষ। একমাত্র তিনিই পারেন সন্ত্রাস, মাদক ও দূর্নীতির মূলোৎপাটন করে শান্তির নগরী গড়তে। পথসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আহমদ মনসুর।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা.
রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, সেক্রেটারী
হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মোঃ ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ
সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মোঃফজলুল হক,
সহসভাপতি আব্দুল জলিল,ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, নগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, সিলেট২ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী এম.এ মতিন বাদশাহ সহ প্রমুখ।