সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে ৩১ জুলাই পর্যন্ত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার ২৮ জুলাই সকাল ৭টা থেকে তাদের নগরীতে মোতায়েন করা হয়। ৩১ জুলাই পর্যন্ত তারা মাঠে থাকবে।

ভোটের প্রচার শেষ হওয়ার ১৭ ঘণ্টা আগে মোতায়েন করা হলো বিজিবি সদস্যদের।

সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন।