বড়লেখায় শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বর্নী ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে এবারের এসএসসি ও এইচ এস সি, আলিম ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৯জুলাই রবিবার বর্নী ইউনিয়ন হল রুমে ইউপি ছাত্র দলের উদ্যোগে ও উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফ্রান্স প্রবাসী ইমরান আজিজ র’ সৌজন্যে দুই শত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভী বাজার জেলা বিএনপি র’ মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা,

ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জবলু হোসেনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন রেদ্বওয়ানের পরিচালনায়,প্রধান বক্তা ছিলেন উপজেলা বি এনপি র’ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, আদর্শ বান ও সুশিক্ষিত দেশপ্রেমিক হতে হবে, তোমাদের নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতি। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশা ও ইভটিজিং র’ সাথে আমরা নিজে জড়াবো না। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত, সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রধান বক্তা বলেন দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে,দেশগড়ার কাজে লাগাতে হবে। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হলে আগামিতে এ দেশ গড়ার কারিগর,এবারে এসএসসি ও এইচ এস সি, আলিম ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাদের শিক্ষক, পিতা-মাতা ও এলাকা বাসির যে মুখ উজ্জ্বল করেছ,তেমনি আগামিতে এদেশের সুনাম অর্জনে ভুমিকা রাখবে তোমরা, সেজন্য তোমাদের অভিনন্দন জানাই। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

কৃতী শিক্ষার্থীদের মধ্য বক্ত্যব দেন পার্থ সারথী দাস ও সাহরিয়ার শাকিল।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি র’ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, ছাত্র-দলের যুগ্ম আহবায়ক আমান আহসান, আসুক আহমদ,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, উপজেলা ছাত্র-দলের সিনিয়র ছাত্র নেতা জাহিদুল ইসলাম মতিন,আবুল হোসেন,আছাদ আহমদ,উপজেলা ছাত্র-দলের সাবেক সহ-সভাপতি রুহেল আহমদ,পৌর ছাত্র-দলের যুগ্ম আহবায়ক সিপার আহমদ,বড়লেখা ডিগ্রী কলেজ ছাত্র-দল নেতা মনসুর আহমদ প্রিন্স, জাফর আহমদ,রাসেল আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ইউপি বিএনপি র’ সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বদরুল, লুৎফুর রহমান,ইউপি বিএনপি র’ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন কদর, ইউপি বিএনপি র’ নেতা বেনু চৌধুরি, ইউপি যুবদল র’ সাবেক সভাপতি হাবিবুর রহমান,ইউপি যুবদল র’ প্রচার সম্পাদক আব্দুল কাদির,ইউপি ছাত্র-দলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান,ইউপি ছাত্র-দল র’ সিনিয়র সহ-সভাপতি আরিফ আহসান আনোয়ার,
দাসেরবাজার ইউপি ছাত্র-দলের সাধারণ সম্পাদক জুবের আহমদ ফাহিম,নিজ বাহাদুরপুর ইউপি ছাত্র-দলের সাধারণ সম্পাদক এবাদ আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপি র’ সাধারণ সম্পাদক সমছ উদ্দিন,ওয়ার্ড যুবদল র’ সভাপতি আবুল কালাম লুলাই প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য সংবর্ধনা সভায় মৌলভী বাজার জেলা ছাত্র-দল র’ সভাপতি রুবেল আহমদ মোবাইল ফোনে মাধ্যমে বক্ত্যব দেন।