সিসিক নির্বাচন: কামরান আরিফুল হকের হাড্ডা হাড্ডি লড়াই

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কামরান আরিফুল হকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে, এখন পর্যন্ত ১৩২টি কেন্দ্রে নৌকা ও ধানের শীষের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এগুলোতে নৌকা প্রতীক নিয়ে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন মোট ৮৫২০৯টি ভোট। আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০৩২৫ ভোট।

কেন্দ্রগুলোর মধ্যে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে পুরুষ কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৫২ ভোট ও ধানের শীষ ৭৫১ ভোট।

আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মহিলা কেন্দ্রে নৌকা ২১৫ ভোট ও ধানের শীষ ৫৫৭ ভোট।

নবীন চন্দ্র প্রাথমিক বিদ্যালয় মজুমদারপাড়া কেন্দ্রে নৌকা নৌকা পেয়েছে ১৬০৮ ভোট ও ধানের শীষ ২৫১ ভোট।

পাঠানটুলা জামেয়া উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১২৯৫ ভোট ও ধানের শীষ ৪১১ ভোট।

স্কলার্সহোম স্কুলে এন্ড কলেজে নৌকা পেয়েছে ১৯৭৫ ভোট ও ধানের শীষ ১২২। মদন মোহন কলেজের একটি কেন্দ্রে নৌকা পেয়েছে ৮২৫ ভোট ও ধানের শীষ ৪৮৯ ভোট। মদন মোহন কলেজের পুরুষ কেন্দ্রে নৌকা পেয়েছে ৯০৫ ভোট ও ধানের শীষ ৬৭৯। গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নৌকা ৪৬২ ধান ১০৫৩।

সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৬৪৬ ভোট ও ধানের শীষ ৭৭৬। রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ২০৩ ভোট ও ধানের শীষ ৪৯৬। কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৮০৪ ভোট ও ধানের শীষ ৬০৪। জহির তাহির মেমোরিয়াল বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৮০৯ ভোট ও ধানের শীষ ৬২০।