সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নিজের ভোট কেন্দ্র সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পরাজিত হননি ৬০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্ব ভবন পুরুষ কেন্দ্রে নৌকা প্রতীকে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ১১৪৮ ভোট এবং একই প্রতিষ্ঠানের উত্তর পার্শ্ব ভবন মহিলা কেন্দ্রে তিনি পেয়েছেন ৬৪৬ ভোট। দুটি কেন্দ্রে তারপ্রাপ্ত ভোট ১৭৯৪। আর ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী দুটি কেন্দ্রে যথাক্রমে ৯৫৮ ও ৭৭৬ ভোট। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১৭৩৪টি। ভোটের হিসেবে বদর উদ্দিন আহমদ কামরান দুটি কেন্দ্রের ফলাফলে ৬০ ভোট পেয়ে বিজয়ী হন।
উল্লেখ্য, সোমবার (৩০ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের থেকে এগিয়ে রয়েছেন। তবে দু’টি কেন্দ্র স্থগিত জটিলতায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।
Sylhetnewsbd Online News Paper