১১ আগস্ট সিসিক স্থগিত দুই কেন্দ্রের পুনঃনির্বাচন

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ১১আগস্ট সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) স্থগিত দুই কেন্দ্রের পুনঃনির্বাচন হতে যাচ্ছে। গত ৩০জুলাই সিসিক নির্বাচনে এই দুই কেন্দ্রে জালভোট, ব্যালেট বক্স ছিনতাইসহ হতাহতের ঘটনা ঘটেছে।

যার ফলে নির্বাচন কমিশন ওই দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রেখে দেয়। বুধবার নির্বাচন কমিশনের উপ সচিব ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, আগামী ১১ আগস্ট স্থগিত দুই কেন্দ্রের ভোট পুনঃনির্বাচন হবে বলে জানিয়েছেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা। তাই ১১আগস্ট সিলেটের সিসিক নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের পুনঃনির্বাচন হবে।