সিসিক নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে জামানত হারালেন যারা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি নির্বাচনে ৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬২ জন। এরমধ্যে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্র স্থগিত এবং একটি ওয়ার্ডে দু’জন প্রার্থীর ভোট সমান হওয়ায় ৬ জনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া দুই আসন ছাড়া মহিলা কাউন্সিলর পদে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৩০ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়ম অনুযায়ী কোন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে তার জামানত হারাবেন। উল্লিখিত সংখ্যক প্রার্থীরা তাদের ওয়ার্ডে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার কর্তৃক প্রাপ্ত তথ্য মতে, সংরক্ষিত ১নং আসনে ভোট পড়েছে ১৫ হাজার ২২৭ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ১ হাজার ৯০৩ ভোট। কিন্তু এরচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৫জন প্রার্থী। তারা হলেন- আছিয়া বেগম, দিলরুবা ইসলাম, মুক্তা চৌধুরী, সন্ধ্যা লক্ষ্মি দে ও রত্না বেগম।

সংরক্ষিত ২নং আসনে ভোট পড়েছে ২১ হাজার ২২৩ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ২ হাজার ৬৫৩ ভোট। এ ওয়ার্ডে ৭জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৪জন প্রার্থী। তারা হচ্ছেন- রুনা বেগম, রেহানা ফারুক শিরিন, আমিনা কায়সার, আকতারুন নেসা বেগম।

সংরক্ষিত ৩নং আসনে ভোট পড়েছে ৩০ হাজার ৫৯২ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ৩ হাজার ৮২৪ ভোট। এ ওয়ার্ডে ৮জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫জন প্রার্থী। তারা হচ্ছেন- ফেরদৌস আরা, মোছাম্মাৎ মিতা বেগম, রেবেকা জাহান, মোছা. রেশমা বেগম, আলিমুন।

সংরক্ষিত ৪নং আসনে ভোট পড়েছে ৩০ হাজার ৫৯২ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ৩ হাজার ১৭১ ভোট। এ ওয়ার্ডে ৪জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১জন প্রার্থী। তিনি হচ্ছেন- সালমা বেগম।

সংরক্ষিত ৫নং আসনে ভোট পড়েছে ১৯ হাজার ৩৯৫ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ২ হাজার ৪২৪ ভোট। এ ওয়ার্ডে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৩জন প্রার্থী। তারা হচ্ছেন- মোছাম্মাৎ খালেদা বেগম হেনা, খোরশেদা আক্তার বিউটি ও পারুল মজুমদার।

সংরক্ষিত ৬নং আসনে ভোট পড়েছে ২২ হাজার ১৯ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ২ হাজার ৭৫২ ভোট। এ ওয়ার্ডে ৭জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫জন প্রার্থী। তারা হচ্ছেন- রেহেনা ইয়াসমীন, রোকসানা আক্তার জলি, সিমলী বেগম, ইন্দ্রানী সেন, ফাতেমা জামান।

সংরক্ষিত ৭নং আসনে ভোট পড়েছে ২২ হাজার ১৯ টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ২ হাজার ৮৯৪ ভোট। এ ওয়ার্ডে ১০জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭জন প্রার্থী। তারা হচ্ছেন- শামীমা স্বাধীন, ক্ষমা রাণী দে, মোছা. মাহমুদা নাজিম রুবি, শিবানী দেব রায়, মোছা. মুক্তা বেগম, মোছা. নাসরিন ইসলাম, স্বপ্না বেগম। এ ওয়ার্ডে দুই প্রার্থী নাজনীন আক্তার কণা এবং নার্গিস সুলতানা সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
আর, সংরক্ষিত ৮ ও ৯নং আসনে একটি করে কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় এই ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়নি।