সিলেট নিউজ বিডি ডেস্ক: শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরতলী বালুচর ফেইম একাডেমী স্কুল এন্ড কলেজ, বালুচর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও জেনিয়াস একাডেমীর সাধারণ ছাত্রছাত্রীরা আনন্দ র্যালি করেছেন।
বৃহস্পতিবার ০৯ আগস্ট দুপুরে বালুচর সরকারি প্রার্থমীক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে বালুচর পয়েন্ট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বালুচর প্রার্থমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালিতে স্কুল এন্ড কলেজের সকল ছাত্রছাত্রী সহ অংশগ্রহণ করে ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি রামিজ উদ্দিন বাবুল, তরুণ সমাজ সেবক বিশিষ্ট শিক্ষানুরাগী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য হিরন মাহমুদ নিপু প্রভাষক রাফিয়া বেগম, বালুচর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অর্চনা দেব,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,লায়লা বেগম , পুলক বিশ্বাস-সহকারী শিক্ষক-মাসুক মিয়া সহকারী শিক্ষক ফেইম একাডেমী স্কুল এন্ড কলেজ টেলেন্ট আহমেদ সহকারী শিক্ষক , মুহিতুস আহমদ জেনিয়াস প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper