সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামীতে সিলেটে কোন গ্রুপ ভিত্তিক বা ভাইলীগের কমিটি হবে না ঘোষনা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন- আগামী সেপ্টেম্বরের মধ্যেই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দেয়ার চেষ্টা করবে কেন্দ্র। সিলেটের কমিটিতে নানারকম সমস্যা রয়েছে সেগুলো আমরা অবগত আছি।
শুক্রবার (১০ আগস্ট)মাজার জিয়ারত উপলক্ষে সিলেট সফরকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্তিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দায়িত্বগ্রহণের পর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসা নতুন সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে ভোরে বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।
তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় এই শীর্ষ নেতা বলেন- যারা ছাত্রলীগ করবেন তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্র সংগ্রহ করে তালিকা আকারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে পৌছে দেয়া হবে। সেখান থেকে নেত্রী যে দুটি নাম টিক চিহ্ন দিয়ে দেবেন সেই দুইজনই নেতা হবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ছাত্রলীগের নেতা হতে হলে দুটি জিনিষ অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে, শ্রম আর মেধা।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর আগমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক বর্তমান ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মী উপস্থিত ছিলেন এরং গোলাম রাব্বানী সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Sylhetnewsbd Online News Paper