সিসিক নির্বাচন: স্থগিত দুটিসহ মোট ১৬ কেন্দ্রে চলছে ভোট গ্রহন

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনে স্থগিত দুটিসহ মোট ১৬ কেন্দ্রে ভোট গ্রহন চলছে। শনিবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও একবোরে নগন্য সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

সিসিক নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে ১৩৪টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ ¯’গিত করা হয়েছিল। এ দুই কেন্দ্র হচ্ছে ২৪নং ওয়ার্ডে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ২৭নং ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় আটকে যায় মেয়র পদে বিজয়ী নির্ধারণের বিষয়টি।

সিসিক নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন ৪৬২৬ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান। ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট এবং নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।স্থগিত দুই কেন্দ্রে মোট ভোটার ৪৭৮৭ জন।

এ দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় আটকে যায় মেয়র পদে বিজয়ী নির্ধারণের বিষয়টি। একইসাথে ২৪ ও ২৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীর জন্যও বাড়ে অপেক্ষা। এছাড়া সিসিকের সংরক্ষিত ৭নং ওয়ার্ডে (সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১) দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় আটকে যায় চূড়ান্ত ফলাফল। সংরক্ষিত ওয়ার্ড ৮ এবং ৯ এর মধ্যে সাধারণ ২৪ ও ২৭নং ওয়ার্ড পড়েছে। ফলে এ দুই সংরক্ষিত ওয়ার্ডেও বিজয়ী নির্ধারিত হবে আজ।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২২২১ জন এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৫৬৬ জন। অর্থাৎ, এ দুই কেন্দ্র মিলিয়ে মোট ভোটার ৪৭৮৭ জন। কামরানকে জিততে হলে আজ ৪৬২৭ জন ভোটারকে কেন্দ্রে এসে ভোট দিতে হবে এবং সকল ভোট পড়তে হবে নৌকা প্রতীকে; একইসাথে একটি ভোটও বাতিল হলে চলবে না। বিপরীতে পুনঃভোটে যদি ৪৭৮৭ ভোটই পড়ে, তবে মাত্র ১৬১ ভোট পেলেই জয় নিশ্চিত হবে আরিফের।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মিলিয়ে আজ ১৬টি কেন্দ্রে নির্বাচন হবে। তবে সংরক্ষিত ৭নং ওয়ার্ডের ১৪ কেন্দ্রে শুধুমাত্র সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। অপর দুই কেন্দ্রে হবে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ।

এদিকে, আজ সকালের দিকে অজোর ধারার বৃষ্টির মধ্যে ১৬টি কেন্দ্রে পুনঃভোটকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল ব্যব¯’া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান।