সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ খেলাফত মজলিশ জোট হয়ে নির্বাচন করবে। এ লক্ষ্যে দুই দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছে।
শনিবার ১১ আগস্ট দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটে এক সংবাদ সম্মেলনে এই সমঝোতার বিষয়ে জানানো হয়।
জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিশের নির্বাচনী সমঝোতা উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। খেলাফত মজলিশের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এরশাদ বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই খেলাফত মজলিশের সঙ্গে আমরা সমঝোতা করেছি। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে থাকবো।
তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ’ আসনেই প্রার্থী দেবে। এমনকি বিএনপি নির্বাচনে না আসলেও জাতীয় পার্টি নির্বাচন করবে বলে এরশাদ জানান।
এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পরিবর্তন আমরা চাই না। এই সিইসিকে তো আমরাই চেয়েছিলাম। এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
Sylhetnewsbd Online News Paper