জনগণের ভোটে আমি এগিয়ে আছি: আরিফুল হক

সিলেট নিউজ বিডি ডেস্ক: জনগণের ভোটে আমি এগিয়ে আছি। আজও ভোটাররা আমাকেই ভোট দিবেন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এগিয়ে থাকা মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

শনিবার ১১ আগস্ট সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্র ২৪নং ওয়ার্ডে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ২৭নং ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে এই কথা বলেন।