সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসধারণ সফর শেষ বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশে ফিরেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে দুইদিন বাদে জানা গেল, স্বপরিবারে পবিত্র হজ করতে সৌদি আরব যাচ্ছেন তিনি।
শনিবার (১১ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিব নিজেই জানান এ তথ্য।
সেই পোস্টে সবার দোয়া চেয়ে লিখছেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব।
সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’
প্রসঙ্গত, হাতের ইনজুরির কারণে সিপিএলের ৬ষ্ঠ আসরে খেলা হচ্ছে না সাকিবের। তবে আরেক বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ অংশ নিয়েছেন। যদিও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। সব কিছু ঠিক থাকলে গেইলের দলের হয়ে দ্বিতীয় ম্যাচে নামা হতে পারে তার।
Sylhetnewsbd Online News Paper