বড়লেখায় যাবজ্জিবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোটার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই এলাকা থেকে যাবজ্জিবন সাজাপ্রাপ্ত পলাক আসামির মোঃ শাহীন (৪০) কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।

মোঃ শাহীন উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পুকুয়া গ্রামের মৃত মোছব্বির আলীর ছেলে।

শুক্রবার(১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই রোবেল আহমদ ও এসআই মিন্টু চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ডিমায় ওসমানী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

শনিবার (১১ আগস্ট) শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, ২০০৯ সালে বিয়ানীবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত মো. শাহীনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। এরপর থেকে শাহীন নিজের নাম পরিবর্ত করে ফয়জুল রহমান (উরপে)ভাই জান নামদিয়ে উপজেলার ডিমাই উসমানী বাজার এলাকায় বসবাস করছিল। প্রায় ৯ বছর ধরে পলাতক থাকা ওই আসামিকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, বিয়ানীবাজার থানার একটি হত্যা মামলায় আদালত শাহীনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। এরপর থেকে সে নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।