সিলেট নিউজ বিডি ডেস্ক: ক্যারিবীয়ানদের বিপক্ষে সফল সফর শেষে ক্ষণিকের বিশ্রামে বাংলাদেশি ক্রিকেটাররা। এরপর এশিয়া কাপে ময়দানী লড়াইয়ে নামবে টাইগাররা। ৬ দলের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বরে শুরু হবে ১৪তম এশিয়া কাপ। এতে অংশ নিবে বাংলাদেশসহ ৬টি দল। যদিও ইতোমধ্যে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে পাঁচটি দল। এরপর এশিয়া কাপ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ধারাবাহিক ভাবে নভেম্বর-ডিসেম্বরে ক্যারিবীয়ানদের বিপক্ষে খেলবেন সাকিবরা।
এক নজরে দেখে নেয়া যাক ২০১৮ সালে বাংলাদেশের সিরিজগুলো কবে কখন।
এশিয়া কাপের সূচি:
গ্রুপ পর্ব:
১৫. সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬. সেপ্টেম্বর- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার (দুবাই)
১৭. সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮. সেপ্টেম্বর- ভারত বনাম কোয়ালিফায়ার (দুবাই)
১৯. সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০. সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
সুপার ফোর:
২১. সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ (দুবাই)
২১. সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি)
২৩. সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই)
২৩. সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
২৫. সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)
২৬. সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
ফাইনাল:
২৮, সেপ্টেম্বর (দুবাই)
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ:
চলতি বছরের শুরুতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। তবে এবার দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে অক্টোবরে ফের বাংলাদেশে আসবে তারা। আসন্ন এই সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।
জানা যায়, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার প্রথমটি মিরপুরে এবং বাদ বাকি দুটি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ:
প্রস্তুতি ম্যাচ- ১৯ অক্টোবর, সাভারের বিকেএসপি মাঠে,
প্রথম ওয়ানডে – ২১ অক্টোবর, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে,
দ্বিতীয় ওয়ানডে- ২৪ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে,
তৃতীয় ওয়ানডে- ২৬ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে,
তিন দিনের প্রস্তুতি ম্যাচ- ২৯-৩১ অক্টোবর, চট্টগ্রামে,
প্রথম টেস্ট- ০৩-০৭ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে,
দ্বিতীয় টেস্ট- ১১-১৫ নভেম্বর, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট:
প্রথম টেস্ট-২২ নভেম্বর, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,
দ্বিতীয় টেস্ট-৩০ নভেম্বর, শেরে বাংলা স্টেডিয়াম,
প্রথম ওয়ানডে (দিবারাত্রি)-৯ ডিসেম্বর, শেরে বাংলা স্টেডিয়াম,
দ্বিতীয় ওয়ানডে (দিবারাত্রি)-১১ ডিসেম্বর, শেরে বাংলা স্টেডিয়াম,
তৃতীয় ওয়ানডে (দিবারাত্রি)-১৪ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম,
প্রথম টি-টোয়েন্টি (দিবারাত্রি)-১৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম,
দ্বিতীয় টি-টোয়েন্টি (দিবারাত্রি)-২০ ডিসেম্বর, শেরে বাংলা স্টেডিয়াম,
তৃতীয় টি-টোয়েন্টি (দিবারাত্রি)-২২ ডিসেম্বর, শেরে বাংলা স্টেডিয়াম,
Sylhetnewsbd Online News Paper