সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্য বেসিক ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখায় মঙ্গলবার(১৪ আগষ্ট) বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা নির্বাহী ব্যবস্থাপক ও শাখাপ্রধান আব্দুল বাছিত মোঃ সোয়েব এর সভাপতিত্বে ও সহ ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ খান রাশেদের উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপক নুরূল হাসান চৌধুরী, সহ ব্যবস্থাপক মোঃ রওনকুল ইসলাম, সহ ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, কর্মকর্তা হালিমা শিমুল, কর্মকর্তা শাহ মোঃ জুনায়েদ শাকির, সহ কর্মকর্তা রাহাতুজ্জামান, অন্যন্য কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নিজাম উদ্দিন, জাহিদ শেখ প্রমুখ।
এসময় বেসিক ব্যাংকের সকল কর্মকর্তা – কর্মচারী এবং অনেক সম্মানিত গ্রাহক এসময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহাতুজ্জান ও আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন নুরূল হাসান চৌধুরী।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমেই সবাই মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি।
Sylhetnewsbd Online News Paper