সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে লায়ন্স ক্লাব অব সিলেট ও বাঁধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। উদ্বোধনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু হচ্ছেন হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙালি। তিনি আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর চিন্তা-চেতনা জুড়ে ছিল বাংলাদেশ ও বাঙালির উন্নয়ন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, লায়ন্স ক্লাব অব সিলেট প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, সিকৃবি শিক্ষক সমিতির সেক্রেটারি প্রফেসর ড. শহীদুল ইসলাম, সিকৃবির অফিসার্স সমিতির সভাপতি কৃষিবিদ সাজিদুল ইসলাম, সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ফাতেহা শিরিন, সিকৃবির উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক কৃষিবিদ দেবাশীষ সাহা, উপ-পরিচালক কৃষিবিদ মেহেদী হাসান, লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারি লায়ন ইমরান আহমেদ, লায়ন্স ক্লাব অব সিলেট সেক্রেটারি মো. লায়ন মুহিতুর রহমান, ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, বাঁধন সিকৃবি শাখার প্রেসিডেন্ট তৌহিদুর রহমান, সেক্রেটারি খাদিমুল ইসলাম, সিকৃবির প্রকৌশলী মো. আলা উদ্দিন, সিকৃবির শিক্ষার্থী শিমুল রায়, আলমগীর হোসেন, রাজু আহমদ, নিলয় রায়, বশির আহমদ, সোহেল মিয়া, শাকিল আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper