সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট বুধবার মহানগর কৃষক লীগের উদ্যোগে ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালায়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব দুস্থদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
মহাগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেইন আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুয়েব বক্সের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, আওয়ামীলীগের উপদেষ্টা সালাই বক্স ও এডভোকেট আব্দুল মালিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষক লীগের সহ সভাপতি ডা. বিজিত কুমার পাল ও ডা. নজরুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, প্রাণী সম্পদ সম্পাদক সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ ডা. মুহিবুর রহমান মুহিত, ক্রীড়া সম্পাদক বিপ্লব আচার্য্য, হুমায়ুন কবির, আলাউদ্দিন আলাই, লাভু, ছাব্বির আহমদ, মিন্টু, বিধান কুমার সহ কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা সমসুল হক।

Sylhetnewsbd Online News Paper