মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোকর্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্য প্রতিয়োগিতার আয়োজন করা হয়। প্রতিয়োগিতার মধ্য ছিল কোরঅান তিলাওত,হামদ,নাতে-রাসূল, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান।
সকালে উপজেলা চত্বর থেকে শোকর্যালি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিয়োগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী র্কমকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভূমি) মো.শরীফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো.রফিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষন পাল, কৃষি অফিসার দেবল সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আশরাফুল আলম খান, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিৎ কুমার বিশ্বাস ও সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper