সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলা ট্রাক, পিকআপ, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের জরুরী সভায় সাবেক সভাপতি আবু সরকার সহ ৮ জনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার ১৮ আগস্ট দুপুরে বাইপাস মহাসড়ক, সাউথ সুরমা সিএনজি পাম্প সংলগ্ন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও ১৭ টি উপ-কমিটির সকল নেতৃবৃন্দ, সদস্য এবং সাবেক নেতৃবৃন্দ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবহৃত সরকারী গাড়ী ভাংচুর, সংগঠনের সংবিধান পরিপন্থী, অনৈতিক কর্মকান্ড ও অনিয়ম প্রমাণিত হওয়ায় সংগঠনের সাবেক সভাপতি আবু সরকার সহ ৮ জনকে সংগঠনের পক্ষ থেকে স্থায়ীভাবে বহিস্কার করে তাদের অপকর্মের নিন্দা জানানো হয়। সেই সঙ্গে এই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সংগঠনের নাম ব্যবহার করে এই কুচক্রী মহল কোন অপকর্ম সৃষ্টি করলে বা সংগঠন পরিপন্থী কোন কাজ করলে সংগঠন এর দায়ভার গ্রহন করবে না বলে জরুরী সভা থেকে জানানো হয়।
সভায় জানানো হয়- বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পদক আলহাজ¦ ওসমান আলী বিষয়টি অবগত আছেন। তিনি সৌদি আরবে হজ¦ পালন শেষে দেশে ফেরার পর পুনরায় সাধারণ সভা আহবান করে সভার সম্মতিক্রমে সংগঠনের নির্বাচনের তফশীল ঘোষণা করবেন এবং গণতান্ত্রিক পন্থায় পুনরায় নির্বাচিত কমিটি গঠন করা হবে। একটি কুচক্রী মহল সংগঠনের ৬ শতক ভূমিতে নির্মাণাধীন ৬ তলা ভবনের কার্যক্রম তৈরীতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে কারণে ভবনটি নির্মাণে নানা অসুবিধার সৃষ্টি হচ্ছে। এইরকম অপকর্ম থেকে সতর্ক থাকার জন্য সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পদক আলহাজ¦ ওসমান আলী। সভায় পরিবহন শ্রমিক আইন বাস্তবায়নে সরকারের প্রশংসা করে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের শ্রমিক আইনের বিধান রেখে এবং মানবাধিকার রক্ষায় আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।
সভায় বক্তব্য রাখেন, কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি মোঃ হাসমত আলী হাসু, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক মোঃ আরিফ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক শ্রী নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মোঃ মানিক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রাজু আহমদ তুরু, সদস্য মোঃ কানু মিয়া, মোঃ লায়েছ মিয়া, মোঃ আব্দুল জলিল, মোঃ আলী আহমদ, মোঃ শরিফ আহমদ, ওসমানীনগর উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ সুরুজ আলী, সম্পাদক মোঃ বাবুল মিয়া, বিয়ানীবাজার উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ মানিক উদ্দিন, সম্পাদক মোঃ শাহাব উদ্দিন সাবুল, গোয়াইনঘাট উপজেলা উপ-কমিটির সভাপতি তামশিদ আলী কালা, সম্পাদক সুমন আহমদ কুতুব, ফেঞ্চুগঞ্জ উপজেলা- উপ-কমিটির সভাপতি মোঃ রাসেল আহমদ টিটু, সম্পাদক মোঃ লালু মিয়া, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা উপ-কমিটির সভাপতি মোঃ কাওছার আহমদ, সম্পাদক মোঃ মারুফ আহমদ,
কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ এনামুল হক, সম্পাদক মোঃ মাহফুজ মিয়া, জৈন্তাপুর উপজেলার উপ-কমিটির সভাপতি মোঃ নুরুল হক, সম্পাদক মোঃ শফিকুর রহমান, গোয়াইনঘাট (পূর্ব) উপ-কমিটির সভাপতি মোঃ ফয়জুল ইসলাম, সম্পাদক মোঃ আব্দুর রহিম, কানাইঘাট উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ জামিল উদ্দিন, সম্পাদক দেলওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম, সম্পাদক ছায়েল আহমদ, বিশ^নাথ উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ আলাল মিয়া, সম্পাদক মোঃ মকবুল ইসলাম, জালালাবাদ থানা উপ-কমিটির সভাপতি মোঃ কালা মিয়া, সম্পাদক মোঃ আলমগীর, জকিগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি মোঃ রুবেল আহমদ, সম্পাদক আবুল কালাম আজাদ, শাহপরান থানা উপ-কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া, সম্পাদক আজিজুল হক রহিম, বালাগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি শ্রী সুজিত চজন্দ্র গুপ্ত বাচ্চু, সম্পাদক মাহমুদ আব্দুল নূর প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper