বড়লেখায় ডিমাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: ৮৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

২০আগস্ট সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এতে মোট ব্যয় হবে ৮৪ লাখ ৫৬ হাজার ১৩৪ টাকা।

ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় ইউপি সদস্য সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো.শাহাব উদ্দিন এমপি।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সমাজসেবক আব্দুল করিম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, ইউপি সদস্য লুৎফুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।