ব্রাভোর ব্যাটিং তাণ্ডব,এক ওভারে ৫ ছক্কা

সিলেট নিউজ বিডি ডেস্ক: রোববার (২ সেপ্টেম্বর) ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএলে) ২৩তম ম্যাচে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪৬ রানে হেরেছে গেইল-মাহমুদউল্লাহদের সেন্ট কিটস। ম্যাচটিতে ত্রিনিবাগোর দেয়া ১৯৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে আটকে যায় কিটস। ফলে সহজে জয় পায় ত্রিনবাগো।

সিপিএলের ২৩তম ম্যাচটিতে ত্রিনবাগো জয় পেলেও সবচেয়ে বেশি আলোচনা হয় ব্রাভোর ১১ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসটি। ম্যাচটিতে নিজেদের ইনিংসের ১৯তম ওভারে জোসেফের এক ওভারে ৬টি ছক্কা হাঁকান ব্রাভো। মজার ব্যাপার হলো, ওভারের প্রথম বলটি ‘ডট’ বল খেলার পর বাদ বাকি পাঁচটি বলে ছক্কা হাঁকান ক্যারিবীয়ান দানব। মূলত তার ঝোড়ো ইনিংসটি ম্যাচের সমতা এনে দেয়।

ব্রাভোর ব্যাটে নাইট রাইডার্সের এমন জয়ে দারুণ উচ্ছ্বাসিত দলটির মালিক বলিউড কিং শাহরুখ খান। বিশেষ টুইটে অভিনন্দন জানান খেলোয়াড়দের।

প্রসঙ্গত, আসরে ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ত্রিনবাগো নাইট রাইডার্স।