সিলেট নিউজ বিডি ডেস্ক: জেলা শিল্পকলা একাডেমির ২০০৯ সালে প্রস্তাবিত অ্যাডহক কমিটি বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে সিলেটের সংস্কৃতি কর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রিয় শহিদমিনার প্রাঙ্গণে গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ধারাবাহিক তিনদিন গণসাক্ষর কর্মসূচি শেষে ৫ সেপ্টেম্বর সকালে সিলেটের জেলা প্রশাসক বরাবরে গণসাক্ষর কর্মসূচির আবেদন ও সংস্কৃতিকর্মীদের পক্ষে দ্রুত হস্তক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।
৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবরে দ্রুত নির্বাচন, জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অবিলম্বে বৈধতা হারানো এডহক কমিটি বাতিল ঘোষণা সহ সংস্কৃতিকর্মীদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে।
এদিকে, আজকের আহুত গণসাক্ষর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের সকল কবি, ছড়াকার, গীতিকার, শিল্পী, নাট্যকর্মী, মিডিয়া কর্মী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সিলেটের সকল সাংস্কৃতিক অনুরাগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংস্কৃতিকর্মীদের পক্ষে অনুরোধ জানিয়েছেন কবি, সংগঠক ও সংস্কৃতিকর্মী দেবব্রত রায় দিপন।
Sylhetnewsbd Online News Paper