জুড়ী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন মোহাম্মদ নাসিম

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:: মৌলভী বাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

মঙ্গলবার (৪সেপ্টেম্বর) উদ্বোধন শেষে বিকেল ৩ টায় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন এমপি র’ সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রিংকু রঞ্জন দাস ও শেখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় জুড়ী হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্ত্যব রাখেন।

স্বাস্থ্য মন্ত্রী সুধী সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,বিগত নির্বাচনে আপনারা অাওয়ামীলীগ কে ভোট দিয়ে নির্বাচিত করায় আপনারা উন্নয়ন পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা জনগণের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নতুন নতুন কমিনিউটি ক্লিনিক, মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরী করছেন।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত চিকিৎসক সহ জরুরি বিভাগ ও চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী দ্রুত সরবরাহ করা হবে।আগামী নির্বাচনের আগে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্তাপনের কাজ শুরু করা হবে।মৌলভী বাজারের ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপন হবে।
সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে, কেউ ঠেকাতে পারবে না। স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন বানচালের চেষ্টা করে কোন লাভ হবে না। জ্বালাও পোড়াও করেও কেউ পার পাবে না। নির্বাচনী মাটে আসুন। মাটে খেলা হবে। গত নিবার্চনে খালেদা জিয়ার দল মানুষ-পুলিশ হত্যা করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন পারেননি। এ নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই। মেসি গোল দিতে পারেনি। নেইমার পড়ে যায়। শেখ হাসিনা পড়ে যাননা গোলও মিস করেন না। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খালেদা জিয়া দুর্নীতি করেছেন। আদালত তাঁকে জেল দিয়েছে। মাট ছেড়ে পালাবেন না। নিবার্চনী খেলায় মাটে আসেন, খেলে যান।বিএনপিকে অংশগ্রহণের ও খেলার মাঠ ছেড়ে না যাওয়ার আহবান করেন। সড়যন্ত্র ও নাশকতা চেষ্টা না করতে জামায়াত বিএনপিকে সতর্কও করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম.এ মুহিত, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. বিনেন্দু ভৌমিক, বড়লেখা পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমদ প্রমুখ।